
রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ আয়োজন করে। কর্মসূচি থেকে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
আরইউজের সভাপতি রফিকুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন। সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় তাতে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন; আরইউজের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ও মামুন-অর-রশিদ; সহসভাপতি তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ হাবিব, বুলবুল হাবিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে, সে জন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র-জনতার যে প্রত্যাশা, তা মাটিচাপা পড়ে যাবে।
মানববন্ধন থেকে রাজশাহীর সাংবাদিক রাশেদ রিপন, রফিকুল ইসলাম, রোজিনা সুলতানা ও আসগর আলী সাগরের বিরুদ্ধে মামলা করা বিএনপি নেতার মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা। তা না হলে কলমের মাধ্যমে তাঁর ‘প্রকৃত চেহারা’ উন্মোচন করার ঘোষণা দেন তাঁরা। পাশাপাশি জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়িতে হামলার নিন্দা জানানো হয়। নুরুজ্জামানকে যে দুটি মামলায় জড়ানো হয়েছে, তা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়। এ ছাড়া বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রউফ, মাহমুদুল হাসান নয়নসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আরইউজের যুগ্ম সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন, সদস্য হাবিবুর রহমান পাপ্পু, মেহেদী হাসান, মুস্তাফিজ রকি, আলী এহেসান তুহিন, মিলন শেখ, আযম খান, রোজিনা সুলতানা রোজি, আফরোজা খান, জহিরুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে