
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাফফাত আহমেদ তিতাস। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি। সদস্যসচিব করা হয়েছে আঞ্জুমান আরা হক আরশিকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ। যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয়। মিডিয়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ সোহানুর রহমান (মো. সোহানুর)। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম আযিম এবং সহমুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উর্মি খাতুন। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে একটি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে নিয়ামুল হাসান নামের এক পরীক্ষার্থী আহত হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।
২ মিনিট আগে
সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
দুপুরে ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউ টার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে...
১৫ মিনিট আগে
খুলনায় ভুয়া জন্ম তারিখ দেখিয়ে চাকরি থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
১৮ মিনিট আগে