নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে শাহিন হোসেন নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নিতপুর চকবিষ্ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশু চকবিষ্ণপুর গ্রামের তাজামুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানান, সকালে শিশু শাহিন বাড়ির বারান্দায় খেলা করছিল। এ সময় পরিবারের অন্য কোন সদস্য বাড়িতে ছিল না। তাঁর মা বাড়ির পাশেই পুকুরে কাজ করছিল। একপর্যায়ে সবার অজান্তে বারান্দায় থাকা একটি টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা লাইনে হাত দিয়ে বিদ্যুতায়িত হয় সে। সেখানেই বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে মাটিতে পরে ছিল। তবে ঘটনাটি জানাজানি পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










