রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
এর আগে গত ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে রামেক হাসপাতালে মোট ২৪৮ জনের মৃত্যু হলো। গেল জুনে মারা গেছেন ৪০৫ জন।
আজ বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১২ জন রাজশাহীর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার তিনজন করে; নওগাঁর দুজন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।
তাঁদের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং পাবনা ও যশোরের একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন।
আর ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোর ও পাবনার দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।
মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী; ৪১-৫০ বছরের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন রোগী মারা গেছেন ৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন, ২৯, ৩০, ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে; ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে রোগী মারা গেছেন।
হাসপাতালটিতে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি। বুধবার সকালে ভর্তি ছিলেন ৫০০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
আজ বুধবার সকালে রাজশাহীর ২৭১, চাঁপাইনবাবগঞ্জের ২৯, নাটোরের ৬৫, নওগাঁর ৪৭, পাবনার ৬৪, কুষ্টিয়ার ১৬, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের দুজন এবং মেহেরপুর, ঝিনাইদহ ও বগুড়ার একজন করে রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৯৪ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৭৪ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে মঙ্গলবার জেলায় মোট ১ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে