
রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁর স্বামী জহুরুল ইসলাম (৩৫) বলেন, ‘আমার আগে-পিছে কিছু নেই, আমি আজ থেকে মুক্ত।’
আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার খোর্দ্দবাউসা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। জহুরুল ইসলাম খোর্দ্দবাউসা গ্রামের ইনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিস্তির টাকা নিতে এনজিওর লোক আজ জহুরুলের বাড়িতে এসেছিলেন। টাকা দিতে না পারায় জহুরুল ও জুসি বেগমের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে জুসির গলায় কোপ দেন। এতে গলা কেটে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর জহুরুল ইসলাম রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে খোর্দ্দবাউসা স্কুল মোড়ের রফিকুল ইসলামের চায়ের দোকানে যান। সেখানে গিয়ে বলেন, ‘আজ থেকে আমি স্বাধীন, আমার আগে-পিছে কোনো কিছু নেই।’ তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জহুরুল সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে জহুরুল ইসলামের ভাই রুহুল হোসেন বলেন, ‘তাঁদের সংসারে আর্থিক অনটন ছিল। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছে বলেও শুনেছি। মাঝেমধ্যেই এনজিওর লোক বাড়িতে আসে। তাঁদের দেড় বছরের ও সাত বছরের দুটি সন্তান রয়েছে। আজ জহুরুল তাঁর স্ত্রীকে এভাবে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করবে, তা ভাবতে পারিনি।’
থানার পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম ওয়াসার কাছে সাধারণ গ্রাহক ও সরকারি বিভিন্ন সংস্থার মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে ৮টি বিশেষ দল গঠন করেছে সংস্থাটি। ফলশ্রুতিতে গত জুলাইয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়কে ওয়াসার এক মাসের সর্বোচ্চ আদায় বলে জানানো হয়েছে।
৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও পাঁচ কেজি বিস্ফোরকসদৃশ (গানপাউডার) বস্তু উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর এসমা কলেজসংলগ্ন আমবাগান থেকে এসব বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
চারঘাট-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী তমিজ উদ্দিনের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্কুলগামী কয়েকজন শিক্ষার্থী। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে চারঘাট থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ নিয়ে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অতীতে গণপূর্ত মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার নজর রাখছে।’
১৩ মিনিট আগে