
রাজশাহীর চারঘাটে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চারঘাট পৌরসভার নাওদাড়া চারা বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী তমিজ উদ্দিনের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্কুলগামী কয়েকজন শিক্ষার্থী। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে চারঘাট থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেন্টু আলী বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। বেশ কিছুদিন ধরে তাঁকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে স্থানীয় কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

ওই কলেজশিক্ষিকা সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে পার্শ্ববর্তী ফরাজি হাসপাতালে ভর্তি করান।
৫ মিনিট আগে
শেরপুরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে আটক করেছে পুলিশ।
৮ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী শহীদ আবদুর রশীদ মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সাদিয়া বিনতে সোবহান শৈলী। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সোবহানের মেয়ে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে
১২ মিনিট আগে
রাজশাহীর পবা উপজেলায় কৃষকের বাড়ি থেকে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষক মামুনুন্নবী মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।
২৩ মিনিট আগে