
রাজশাহীতে একটি হত্যা মামলার সঠিকভাবে তদন্ত না করে উল্টো তদন্ত কর্মকর্তাই আপসের প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী ফরিদা আক্তার কেয়া নামের এক নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। ফরিদা তাঁর বাবাকে হত্যার অভিযোগ ওই মামলা করেন।
আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ফরিদা। এর আগে তাঁর বাবা মোজাম্মেল হক ফারুককে হত্যার অভিযোগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন তিনি। প্রায় ১০ মাস পার হয়ে গেলেও এই মামলার কোনো তদন্ত হয়নি বলে দাবি করেন ফরিদা।
ফরিদা বলেন, ‘আমার বাবা মোজ্জাম্মেল হক ফারুক দুটি বিয়ে করেন। আমি তাঁর প্রথম ঘরের মেয়ে। বাবার দ্বিতীয় ঘরে দুটি মেয়ে আছে। তাঁর দ্বিতীয় স্ত্রী কামরুন হক ঝরনা বাবার চাকরি জীবনে অর্জিত সব টাকা ও জমি আত্মসাৎ করেছেন। আমাদের কিছুই দেননি। শহরের দাশপুকুর এলাকায় ৩ কোটি টাকা মূল্যের বাড়ি, ফিক্সড ডিপোজিট ৬০ লাখ টাকা, চাঁপাইনবাবগঞ্জে ৪ বিঘা জমি ৪৫ লাখ টাকায় বিক্রি করেছেন। মোট ৫ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করেন দ্বিতীয় পরিবারের স্ত্রী, সন্তান ও জামাতারা। ২০২২ সালে তারা এই সম্পদগুলো আত্মসাৎ করে।’
ফরিদা আরও বলেন, ‘২০২২ সালের ৭ সেপ্টেম্বর আমার বাবাকে নিয়ে লাপাত্তা হয়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী, দুই সন্তান ও জামাতারা। ২৩ সেপ্টেম্বর এক আত্মীয়র মুখে শুনি বাবার মৃত্যুর খবর। তারা ঢাকায় বাবার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের চাপ প্রয়োগ করা হলে রাজশাহীতে মরদেহ নিয়ে আসে। বাবা অসুস্থ ছিলেন বলে দাবি করে তারা তিন দিনের মধ্যে চিকিৎসার কাগজপত্র দেখাতে চেয়েছিল। কিন্তু এত দিন পার হয়ে গেলেও চিকিৎসার কাগজ দেখানো হয়নি।’
ফরিদা বলেন, ‘তাদের কালক্ষেপণ করার জন্য আমি বাদী হয়ে হত্যার অভিযোগ এনে রাজপাড়া আদালতে মামলা করি। আদালত মামলা গ্রহণ করে মরদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দেন। এই মামলার তদন্তের দায়িত্ব পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজশাহীর উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার। তদন্ত কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি কোনো তদন্ত করেননি। মরদেহের ময়নাতদন্তেরও ব্যবস্থা করেননি। উল্টো আমাকে আপস করার জন্য চাপ দিচ্ছেন তিনি। তিনি ইচ্ছা করে সময় অতিবাহিত করছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আক্তার মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে