
ভালো কাজের জন্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ২৪ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ সোমবার আরএমপি সম্মেলনকক্ষে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ কমিশনার আনিসুর রহমান।
এর মধ্যে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফ রয়েছেন। সভায় গত মে মাসের অপরাধ বিবরণীর সঙ্গে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী উপস্থাপন করা হয়।
এ ছাড়া কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ কমিশনার ঈদ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা, পশুর হাটের সতর্কতা এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে