
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে www.rmp.gov.bd ঠিকানায় আরএমপির সরকারি ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।
রাজশাহীতে সরকারি কোনো দপ্তরের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা এটিই প্রথম।
ওয়েবসাইটের হোম পেজে লিখে দেওয়া হয়েছে, সিস্টেম অ্যাডমিন বিডি এটি হ্যাক করেছে। ইংরেজিতে আরও লেখা হয়েছে, ‘আমাদের আক্রমণ ততক্ষণ চলবে যতক্ষণ আপনি শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ না থামাচ্ছেন।’ সেখানে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় হতাহত শিক্ষার্থীদের চারটি ছবিও পোস্ট করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে চাইলে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রাজধানী সেগুনবাগিচায় দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় গ্রেপ্তার আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মো. সাকিবুস হাসানকে (১৯) কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন...
২ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্ত করে গতকাল মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।
৫ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গত মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৪ মিনিট আগে
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিতে দেশজুড়ে ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ...
২৩ মিনিট আগে