
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভা থেকে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার সভায় সভাপতিত্ব করেন। সভা থেকে রাজশাহী-১ আসনের ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে রাজশাহী-২ আসনের প্রার্থী ছিলেন ৯ জন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রাজশাহী-১ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।
রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী আল সাআদের সমর্থনকারীদের মধ্যে দুজন মৃত ভোটার পাওয়া গেছে। চারজনকে খুঁজে পাওয়া যায়নি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের আয়-ব্যয় নথিতে স্বাক্ষর নেই। তার ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল রয়েছে। সমর্থনকারী ১০ জন ভোটারের মধ্যে ৬ জনকে পাওয়া যায়নি।
এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের দলের সভাপতি নুরুল হক নূরের স্বাক্ষরের সঙ্গে জমাকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।
এদিকে রাজশাহী-২ আসনে ৯ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের শামসুল আলম।
স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে স্বাক্ষর নেই। তালিকায় মৃত ভোটার রয়েছে। এ ছাড়া সমর্থনকারী ১০ জনের মধ্যে ৮ জনই জানেন না যে তাঁদের স্বাক্ষর জমা দেওয়া হয়েছে। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এই আসনে লেবার ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামানের ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিনের ১ পারসেন্ট ভোটার তালিকায় গরমিল রয়েছে। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ রোববার মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম।
৩ মিনিট আগে
নওগাঁর আত্রাইয়ে বসতঘর থেকে সাথী (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
৪ মিনিট আগে
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ৩ জনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
১০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
১৫ মিনিট আগে