প্রাণঘাতী ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবার ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। আজ শনিবার পাবনার ঈশ্বরদী শহরের গোকুলনগরে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত পাঁচদিনে এ সড়কে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩ জন।
শনিবারের ঘটনায় নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলা সদরের বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকার নাজমুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান (১৫)। এ সময় আরও ১ জন আহত হন। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১১ মার্চ সকালে আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৪৫) নামে ওষুধ কোম্পানির একজন প্রতিনিধি ঘটনাস্থলে মারা যান।
গতকালের দুর্ঘটনা সম্পর্কে ঈশ্বরদী থানা পুলিশ জানায়, শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর (রাজশাহী) আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরদীর গোকুলনগর পুরনো রাজু সিনেমা হলের সামনে দিয়ে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল বিপরীত দিকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দ্রুত তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু দুজনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগে কিছু সময়ের ব্যবধানে মিজান ও শরিফুল মারা যান পথিমধ্যেই মারা যান।
মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ঈশ্বরদী-লালপুর-বাঘা-চারঘাট-বানেশ্বর (রাজশাহী) আঞ্চলিক মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ও বেপরোয়া গতির অবৈধ গাড়ি চলাচল নিয়ে গত বৃহস্পতিবার আজকের পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। তারপরও সংশ্লিষ্ট প্রশাসন এই সড়কে দুর্ঘটনার রোধে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে