
রাজবাড়ীতে একটি মেছো বিড়াল ধরা পড়েছে স্থানীয় বাসিন্দাদের হাতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাওগ্রামের ধানখেতে ধরা পড়ে মেছো বিড়ালটি।
স্থানীয়রা জানায়, কৃষক আবজাল শেখ তাঁর জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনি ধানখেতে একটি প্রাণী দেখে বাঘ বাঘ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মেছো বিড়ালটি ধরে শিকল দিয়ে বেঁধে রেখে বন বিভাগে খবর দেয়। খবর জানাজানি হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন বাড়ির উৎসুক মানুষ ছুটে আসে।
স্থানীয় বাসিন্দা মো. সাইদুল ইসলাম সাচ্চু বলেন, বাঘটা নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। একে দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে। অনেক শিশুও আসছে। এ জন্য প্রশাসনকে জানানো হয়েছে, তারা যেন দ্রুত এসে বাঘটি নিয়ে যায়।
রাজবাড়ী জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির বলেন, স্থানীয়রা মেছো বাঘ বললেও আসলে এটি বাঘ নয়, এটি মেছো বিড়াল। মেছো বিড়ালের সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। মেছো বিড়ালটি উদ্ধারের জন্য শনিবার একটি টিম পাঠানো হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১৯ মিনিট আগে
সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
৩৮ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
৪৪ মিনিট আগে