রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় ৭টি অস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–৮ (র্যাব) এর একটি দল। এ ঘটনায় আজ মঙ্গলবার পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত সোমবার দুপুর দেড়টার দিকে পাংশার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মো. ইমরান মিয়ার (২২) বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—দেশীয় ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও শটগানের ৩টি কার্তুজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখার অপরাধে মো. ইমরান মিয়া (২২) ও তাঁর পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়ার (৫০) বিরুদ্ধে অস্ত্র আইন—১৮৭৮ এর ১৯এ ধারায় পাংশা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাঁরা আগে থেকেই পলাতক।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মো. ইমরান মিয়াকে প্রধান আসামি ও পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়াকে আসামি করে ২৬ জুলাই পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। মামলা নম্বর-১১।

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৮ মিনিট আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৩৮ মিনিট আগে
চরম আবাসন সংকটে পড়েছে দেশের উত্তরাঞ্চলের প্রায় সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আবাসন সুবিধা ১০ শতাংশের নিচে। ফলে হাজার হাজার শিক্ষার্থী মেস বা ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন।
১ ঘণ্টা আগে
অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে