
বরিশালে ঈদুল আজহার নামাজের প্রধান জামাত আগামী শনিবার সকাল সাড়ে ৭টায় নগরের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। নগরের তিনটি মসজিদে ঈদের জামাত দুটি করে হবে। এ ছাড়া ঈদের বৃহৎ দুটি জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদ্রাসা ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা মাদ্রাসা প্রাঙ্গণে।
নগরের বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে কসাই মসজিদেও সকাল ৮টায় ও ৯টায়। তবে এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়।
বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ জামাত হবে চরমোনাই মাদ্রাসায়। চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম জানান, চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অপর বৃহৎ জামাত পিরোজপুরের ছারছীনা মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এদিকে নেছারাবাদ কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মোহাম্মাদ মাহাবুবুর রহমান জানান, ঝালকাঠির নেছারাবাদ জামে মসজিদে (কায়েদ সাব হুজুরবাড়ি) ঈদের জামাত হবে সকাল ৮টায়। উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে বলে জানান সেখানকার দায়িত্বপ্রাপ্ত ইমাম সিদ্দিকুর রহমান।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের তথ্যমতে, মহানগরে সাড়ে ৫০০ মসজিদের মধ্যে তিন শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
১৩ মিনিট আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
১৮ মিনিট আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
২০ মিনিট আগে
যশোরে আলমগীর হোসেন (৪০) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে