
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোররাতের কোনো একসময় দাহ্য পদার্থ ব্যবহার করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
এ ঘটনার পরে ঘটনাস্থলে জড়ো হয় বিএনপি, জামায়াত, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করে।
জেলা জামায়াতে ইসলামীর সভাপতি তাফাজ্জল হোসেন ফরিদ বলেন, ‘শেখ হাসিনা বিদেশের মাটিতে পালিয়ে থেকে উসকানি মূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।’
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘এই অগ্নিসংযোগ আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের কাজ। আমরা যখন বিরোধী দলে ছিলাম তারা ক্ষমতায় ছিল, তখনো তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছে, বাসে আগুন দিয়েছে এবং বিএনপির ওপরে দোষ চাপিয়েছে। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাটি আওয়ামী লীগের কাজ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।’

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২ ঘণ্টা আগে