
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এটা সত্য। তবে, শেখ পরিবারের সবাই চোর-ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতার যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে প্রথম ব্যাংক ডাকাতি করেছে। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। শুধু পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই ছাব্বিশ শ কোটি টাকা চুরি করে নিয়েছে তারা। আমরা চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্যবিরোধী বিপ্লব। দুর্নীতিবিরোধী বিপ্লব।’
মঙ্গলবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে অনুষ্ঠিত গণজমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম সাঈদী বলেন, ‘আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা মেধার পক্ষে থাকব। কোনো কোটার পক্ষে থাকব না। আমরা আগামী দিনে সব কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকব। আর বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই বাংলাদেশকে সোনার বাংলা করে গড়ব।’
তিনি আরও বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। তখন এখানকার হিন্দু ভাইয়েরা বলত, ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ থাকে; ঠিক তেমনি এখানকার হিন্দুরা নিরাপদ। আগামী দিনে যদি আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে রায় দেন, তাহলে ঠিক তেমনিভাবে সবাই নিরাপদে থাকবেন। তাই আগামী দিনের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৪ ঘণ্টা আগে