
পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ষণ মামলার সাক্ষীদের হয়রানির অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নুরানি মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছত্তার হাওলাদার, সাক্ষী জসিম উদ্দিন, সরোয়ার হাওলাদার, শিক্ষক জাকির হাওলাদার, আউয়াল হাওলাদার, নাসিমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের নভেম্বরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নাসির উদ্দিন এক নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী খালিসপুর থানায় অভিযোগ করেন। থানা-পুলিশ ব্যবস্থা না নেওয়ায় খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। এই মামলায় আটজন সাক্ষীকে নাসির উদ্দিন বিভিন্ন সময় হুমকি ও মামলা দিয়ে হয়রানি করছেন। অপকর্ম করার দায়ে জিয়ানগর উপজেলা জামায়াত নেতারা তাঁকে দল থেকে বহিষ্কার করেছেন।
এ বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমার সম্মান নষ্ট করার জন্য শত্রুপক্ষ মানববন্ধন করেছে।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনকে মোবাইল ফোনে কল দিলে তিনি এ বিষয় বক্তব্য দিতে রাজি হননি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শুনেছি। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে