পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে বাবার মৃত্যুর পরদিনই ছেলের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পরদিনই ঢাকার হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছেলে আরিফ হোসেনের।
আরিফের ছোট ভাই মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বাবা নুরুল ইসলাম (৬০) পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর স্ট্রোক করেন আরিফ। তাঁকে ঢাকার হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। মৃত্যুকালে আরিফ এক মেয়ে, স্ত্রী, মা, ভাই স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দুপুরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে ছেলের মরদেহ দাফন করা হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৪ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৫ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৫ ঘণ্টা আগে