
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে রাষ্ট্র পরিচালনা বা দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর। গতকাল শনিবার রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, ‘ব্যক্তিগত প্রাপ্তি কিংবা কোন দল কয়টি আসন পাবে, এসব বিষয় আমার কাছে মুখ্য নয়। দেশের মানুষ, ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘কোনো চাওয়া-পাওয়ার হিসাব এখানে নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই।’
এ সময় আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিপলু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সহমর্মিতা জানিয়ে নুর বলেন, ‘তারা দুঃসময়ে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বিএনপি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার কথা বিবেচনায় নিয়ে আমাকে এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। নির্বাচিত হলে দলীয় নেতা-কর্মীদের আগের মতোই উন্নয়ন ও সংসদীয় কর্মকাণ্ডে যুক্ত রাখা হবে।’
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নুরুল হক নুর বলেন, ‘দলের পক্ষ থেকে ঢাকার একটি আসন থেকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে চরাঞ্চলের মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই পটুয়াখালী-৩ আসনকে বেছে নিয়েছি। অন্তত একবার এই আসন থেকে সংসদ সদস্য হয়ে এলাকার মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।’
মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মী এবং গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে