
পটুয়াখালীর বাউফলে মোবাইল ফোনে ভিডিও করায় এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার রাতে আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু বাসার সামনে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে মোবাইল ফোনে ভিডিও করছিল। এ সময় এসআই মাসুদুর রহমান ফোনটি কেড়ে নেন এবং শিশুটির কানে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। পরে তাকে পুলিশের গাড়িতে তুললেও স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে ছেড়ে দেওয়া হয়।
আহত শিশুটি বলে, ‘আমি শুধু বন্ধুদের সঙ্গে খেলছিলাম। তখন পুলিশ ফোনটা নিয়ে নেয় এবং আমাকে মারধর করে। এতে আমার কানে প্রচণ্ড ব্যথা হয়।’
প্রত্যক্ষদর্শী জালাল খন্দকার বলেন, ‘শিশুটিকে মারধর করে গাড়িতে তোলা হলে আমরা কয়েকজন মিলে তাকে পুলিশের হাত থেকে নামিয়ে আনি।’
ভুক্তভোগীর বাবা বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি ছেলেকে মারধর করে ফোন নিয়ে গেছে। পুলিশের ভয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসা করাইনি। কিন্তু ব্যথায় সারা রাত ঘুমাতে পারেনি বলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।’
অভিযুক্ত এসআই মাসুদুর রহমানের দাবি, জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য তিনি ওই গ্রামে গেলে শিশুটি ভিডিও ধারণ করছিল। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি শুধু ফোনটি নিয়ে এসেছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরজাহান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কানের ব্যথার বিষয়ে নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, ‘ঘটনার বিষয়ে এসআই মাসুদুরের সঙ্গে কথা বলেছি। তিনি স্বীকার করেছেন, শিশুটির মাথা ধরে ঝাঁকি দিয়ে ফোনটি নিয়েছেন।’

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
১ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
২ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
২ ঘণ্টা আগে