কলাপাড়া (পটুয়াখালী): ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাইক্লোন শেল্টারে প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগীতায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে ওই গ্রাম প্লাবিত হয়। অন্তঃসত্ত্বা তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরিফ। বুধবার সকালে তার স্ত্রী সন্তান প্রসব করেন।এটি তাদের প্রথম সন্তান। স্থানীয়রা জানান, পুত্র সন্তানটির নাম রাখা হয়েছে বেল্লাল।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দুজনই সুস্থ আছে। তাঁদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় তাঁরা এখনো ওই আশ্রয় কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজ রাখছি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হালদার আজকের পত্রিকাকে জানান, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। এখন মা ও নবজাতক ভালো আছেন। চিকিৎসকেরা প্রতিমুহূর্তে মা এবং নবজাতকের খোঁজ খবর নিচ্ছেন।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৯ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৪ মিনিট আগে