
পটুয়াখালীর দশমিনায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলম জোমাদ্দার একই ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার মো. রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীকালে সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) কিনে এনে নিজ ঘরে খান তিনি।
পরিবারের সদস্যরা তাঁকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমের ভাগনে মো. জাকির হাওলাদার বলেন, ‘চিৎকার শুনে তাঁদের ঘরে গিয়ে দেখি, খালু ঘরের মেঝেতে পড়ে আছেন। তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাঁকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই মারা গেছেন তাঁর স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্বামী মো. আবদুল জলিল মিয়ার (৭০) দাফন সম্পন্ন হওয়ার এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাঁর স্ত্রী মোছা. আমিনা বেগম (৬০) মারা যান।
১ সেকেন্ড আগে
রহনপুর আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক, মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, ইউএনওর নির্দেশে ইউসুফ ও রবুকে তাঁদের দোকান সরিয়ে নিতে বলা হয়েছিল। তাঁরা দোকান না সরিয়ে তাঁদের লোকজনের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে তাঁদের পাঁচ থেকে সাতজন আহত ....
১০ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
গত ৪ অক্টোবর সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়। এতে দ্বীপের ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করা হয়। কর্মসূচি শেষে শিশুদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
২৪ মিনিট আগে