Ajker Patrika

হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব
মৃত স্বজনদের স্মরণে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালি। ছবি: আজকের পত্রিকা

কেউ কিছুদিন আগে, কেউবা দীর্ঘদিন আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন পরপারে। কিন্তু তাঁদের স্মৃতি রয়ে গেছে। থেকে গেছে তাঁদের প্রতি মর্ত্যের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। পটুয়াখালীর কলাপাড়ায় তাই মৃত এই স্বজনদের স্মরণে পালিত হলো শ্মশান দীপালি উৎসব। আজ শনিবার সন্ধ্যায় কলেজ রোডের কেন্দ্রীয় মহা শ্মশানঘাট, চিংড়িয়া শ্মশানঘাটসহ উপজেলার বিভিন্ন শ্মশানে এ উৎসব হয়।

শ্মশান জুড়ে মোমের আলো, প্রিয়জনদের স্মরণে প্রার্থনা, উলুধ্বনি ও কাঁসরঘণ্টার ধ্বনিতে মুখর ছিল আয়োজন। শ্মশানের সামনে বাহারি খাবারের পসরা সাজিয়ে প্রার্থনা করেন স্বজনেরা। প্রিয়জনদের স্মরণে ঢাকঢোল ও ধর্মীয় গানের সঙ্গে পূজা-অর্চনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। হারিয়ে যাওয়া স্বজনদের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় নানা উপাচার নিয়ে প্রার্থনা করা হয় এই শ্মশাল দীপালি উৎসবে।

পৌর শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কর্মকার বলেন, ‘বাবা-মা দুজনকে হারিয়েছি। তাই প্রতিবছর এই দিনে শ্মশানঘাটে এসে তাঁদের স্মরণ করি। তাঁদের জন্য প্রার্থনা করি।’

মৃত স্বজনদের স্মরণে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালি। ছবি: আজকের পত্রিকা
মৃত স্বজনদের স্মরণে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালি। ছবি: আজকের পত্রিকা

কলাপাড়া পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্যসচিব দেবাশীষ সিকদার কালা বলেন, আগে পৌর শহরের কলেজ রোড এলাকার শ্মশানে এ অনুষ্ঠান হতো। এখন চিংড়িয়া শ্মশানেও এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক সজল সমাদ্দার বলেন, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হারানো স্বজনদের স্মরণে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ শ্মশানে সমবেত হন। এদিন পরিবারের সবাই মিলে মৃত ব্যক্তিদের নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত