Ajker Patrika

পুকুরে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পুকুরে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পরিতোষ সাধু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পরিতোষ সাধু ওই গ্রামের মনোরঞ্জন সাধুর ছেলে। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিতোষ নিজের পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করছিলেন। একপর্যায়ে তিনি অসাবধানতা বসত বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সরল বলেন, চাচা বৃহস্পতিবার রাত থেকে শ্যালো মেশিন দিয়ে পুকুরের পানি সেচছিলেন। শুক্রবার দুপুরে মেশিন চালু করে পুকুরে যাওয়ার পর ফিরতে দেরি হওয়ায় তাঁরা পুকুরপাড়ে খোঁজ নিতে যান। সেখানে তাঁকে পড়ে থাকতে দেখেন। শ্বাস-প্রশ্বাস না থাকায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, পরিতোষ সাধু নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বিদ্যুতায়িত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ থানায় নেওয়া হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত