সদ্য চালুকৃত পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে উল্টো যাওয়ার সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রাইয়ান (১৪)। সে পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে। আহত একজনের নাম মোরসেদ খান ও বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি।
নিহত রাইয়ানের বন্ধুরা জানায়, রাইয়ান বন্ধুদের নিয়ে পটুয়াখালী থেকে পায়রা সেতুতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। ফেরি ঘাটের রাস্তা দিয়ে সহজে ব্রিজে ওঠার পথ রয়েছে। পটুয়াখালী আসার পথে রং সাইড দিয়ে আসলে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মেডিকেল অফিসার ডা. নুরুনাহার জানান, রাইয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে বরিশাল থেকে ঢাকায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ছাড়াও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা এস আই বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের একটু উত্তর পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটর সাইকেল রং সাইড দিয়ে যাচ্ছিল।
দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, দূর্ঘটনার খবর পেয়েছে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি পায়রা সেতুর পূর্ব পাশের লেনে উল্টো পথে মোটরসাইকেল ও অটো চলাচল নিয়ে কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন স্থানীয়রা। উদ্বোধনের কয়েক দিন যেতে না যেতেই এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৬ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৮ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৮ ঘণ্টা আগে