
পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার সকাল ৮টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বায়জীদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। নিহত বায়দিজ নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে। আর সেলিম একই এলাকার তানজের তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি পাঁচজন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিল। এ সময় ঘুটবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন নামের বাসটি ইজিবাইকটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।’

ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় দুই বছর আগে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে নড়াইল থেকে নারায়ণগঞ্জে পাড়ি জমান নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম হোসেন বিশ্বাস (৫০)। সেখানে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন তিনি।
১৩ মিনিট আগে
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৬ ঘণ্টা আগে