
কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কৃষিঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, এই ঋণ নিয়ে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তাঁরা মুক্ত হলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সার মজুত রাখা হয়েছে। কেউ যদি কোনো প্রকার কারসাজির চেষ্টা করেন, তাঁকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।
প্রসঙ্গত, উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষককে এই ঋণ মওকুফ সনদ দেওয়া হয়েছে। জেলার ২০ হাজার ৬৭১ জন কৃষক এই সুবিধা পাবেন। এ সময় প্রত্যেক কৃষককে পাঁচটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে