
পঞ্চগড় সদরের ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম আল আমিন (৩৬)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ ভোরে আল আমিনসহ কয়েকজন যুবক সীমান্তে গরু আনতে যান। তাঁরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন গুলিতে নিহত হন। পরে বিএসএফ তাঁর লাশ নিয়ে যায়।
বিজিবি কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানানো হয়েছে।

নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
১৬ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেলের এ ঘটনায় আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে
আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করেছে। আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ধানুয়া গ্রামে গ্রাহক-কর্মচারী সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
২৮ মিনিট আগে