
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পেশিশক্তির প্রয়োগ, জোর করে ভোট নেওয়া, যেকোনো মূল্যে জিততে হবে—এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে এসে জনগণের কাছে আমরা যাই। জনগণ যাদের সমর্থন দিবে, তারাই জিতবে।’
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমাদের (এনসিপি) জায়গা থেকে এখন পর্যন্ত ৩০০ আসনে আমরা মনোনয়ন দিয়ে আমাদের মতো করে নির্বাচনকালীন প্রস্তুতি এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার দিকে মনোনিবেশ করছি। এর মধ্যবর্তী সময়ে যদি বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই ধরনের সংস্কারের সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যে অবস্থা, সেই অবস্থাকে অগ্রগতির দিকে রেখে যদি কোনো একটি রাজনৈতিক জোটের সঙ্গে, দলের সঙ্গে অ্যালায়েন্সের আলোচনা সামনে আসে, সেই আলোচনা হয়তো অগ্রসর হবে। কিন্তু এখন পর্যন্ত এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি যে, কোন জোটে যাব কিংবা যাব না। আমরা আমাদের মতো করে নির্বাচনকেন্দ্রিক যে প্রস্তুতি, সেটি নিচ্ছি।’
দুই ছাত্র উপদেষ্টার এনসিপিতে আসার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমাদের অভ্যুত্থানে দুজন সহযোদ্ধা ছাত্র উপদেষ্টা ছিলেন। তাঁদের মধ্যে একজন আসিফ মাহমুদ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, তিনি ঢাকা-১০ আসনে তাঁর জায়গা থেকে নির্বাচন করবেন। আমরা এনসিপির পক্ষ থেকে অবশ্যই স্বাগত জানাই। আমরা চাই যে তিনি আমাদের পূর্বের সহযোদ্ধা, তিনি আমাদের এনসিপিতে আসুক এবং এনসিপির পক্ষ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি তাঁর জায়গা থেকে এখনো কিন্তু নির্বাচন যে করবেন কিংবা কোন আসনে করবেন, এ বিষয়ে স্পষ্ট এখনো বক্তব্য দেননি। আমরা প্রত্যাশা করব, তিনিও এনসিপিতে আসবেন। এনসিপির হয়ে যেকোনো একটি আসনে নির্বাচন করে আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।’

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
৪ মিনিট আগে
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১২ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
২৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটির চালক মো. মিরাজ মিয়া (৪১) নিহত হন। উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ রোববার (২৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। মিরাজ মিয়া রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার
৩২ মিনিট আগে