
পাবনার আটঘরিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হন। আজ সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমহন নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল পাবনা শহরের পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, আজ বিকেলে পাবনা থেকে রাতুল ও তাঁর চাচাতো বোন মোটরসাইকেলযোগে একদন্ত যাচ্ছিলেন। ত্রিমহন নামের স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইলকেলটির সংঘর্ষে গুরুতর আহত হন তাঁরা। স্থানীয় বাসিন্দারা রাতুলকে আটঘরিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের চাচাতো বোনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাম্প ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ট্রাকটির চালক পলাতক আছেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে