
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের নারিচা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর ভূতেরগাড়ি মহল্লার মো. আকরাম হোসেনের ছেলে শাহান হোসেন (২৩) এবং একই মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)।
শুক্রবার দুপুরে ঈশ্বরদী শহর আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেন জানান, ১৫ আগস্ট ঘিরে শহরে পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়। অভিযান চলাকালে রাত দেড়টার দিকে পৌর এলাকার নারিচা শাওন চা কোম্পানির ৫০ গজ দক্ষিণে সড়কে চেকপোস্ট (তল্লাশি চৌকি) থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি লোডিং বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আফজাল হোসেন আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসায় তাঁরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন। পরে দুজনকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের উৎস ও তাঁদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় ইকবাল হোসেন (৪০) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে একটি দ্রুতগতির বাস ইকবাল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর রাস্তার পাশে আহত অবস্থায়...
৪ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে মো. সিদ্দিক কাজী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নগরের হালিশহর থানাধীন ছোটপুল কাঁচাবাজারে ফার্নিচারের একটি কারখানার লোহার রেলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের চাপায় মা ও ছেলে মারা গেছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছেলে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছেলের খালাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৯ মিনিট আগে
‘কলেজ থেকে গত বৃহস্পতিবার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে; কিন্তু বাড়ি গিয়ে দেখি প্রবেশপত্রে কিউআর কোড স্ক্যান করা যাচ্ছে না। আর রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করতেই স্ক্রিনে ভেসে উঠল এক ছেলের নাম ও রেজিস্ট্রেশন নম্বর। অথচ কার্ডের ওপরে আমার নাম, ছবি ও রেজিস্ট্রেশন...
২৩ মিনিট আগে