
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা এলাকায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৭) নিহত ও তাঁর সহকারী মো. হানিফসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার নাওতলা এলাকায় নোয়াখালীগামী একটি মালবাহী ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। সড়কের মাঝখানে রেখে মেরামতের কাজ করছিলেন ট্রাকের লোকজন। সকালে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাওতলা এলাকায় থেমে থাকা ট্রাকটির কাছে পৌঁছালে একই দিক থেকে আসা অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে গিয়ে বাসের চালক, চালকের সহকারীসহ অন্তত ১৭ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে সোনাইমুড়ী থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহত ব্যক্তিদের মধ্যে বাসের চালক ও সহকারীকে উদ্ধার করে সোনাইমুড়ী বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক বেলায়েতকে মৃত ঘোষণা করেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হানিফ। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৩ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে