
নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. হানিফ (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে হাতিয়া কোটহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হানিফ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার বিকালে জাহাজমারা চর ইউনুছ সংরক্ষিত বন থেকে তাঁকে আটক করেন বনরক্ষীরা।
মামলার সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে জাহাজমারা চর ইউনুছ এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে জমি আবাদের চেষ্টা করে যাচ্ছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা পাঁচ-ছয় জন গভীর বনে পালিয়ে যান। তাঁরা সবাই বনের মধ্যে গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন। গাছ কাটার কাজে ব্যবহৃত দা, কুড়াল ও করাত জব্দ করা হয়।
এ বিষয়ে জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান বলেন, আটক ব্যক্তিকে বন আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকায় বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরের শাহরাস্তিতে নিজের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় আসামি বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা করেন মেয়েটির মা।
৪ মিনিট আগে
রাজধানীর গুলশান ও রামপুরার বনশ্রী এলাকায় দুই নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ বলছে, একজন গলায় ফাঁস দিয়ে ও অপরজনের অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে আজ রোববার দুজনেরই ...
৯ মিনিট আগে
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
৯ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বিশেষ ক্ষমতা আইনে ইসলামপুর থানায় করা একটি মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর
১২ মিনিট আগে