নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে পশুর হাট বন্ধ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। তবে কেউ আহত হননি।
আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে চিরিংগা বাজারে পশুর হাটের আয়োজন করা হয়। দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করেন বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে জনতা লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় একটি মামলা করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর বাজারটি বন্ধ করা হয়েছে।
কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
১ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকসহ তাঁর পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মোংলা উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়। অন্যদিকে নিহত কনেপক্ষের চারজন ও মাইক্রোবাসের চালকের জানাজা শেষে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান না দেখানো বিরোধী দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
১৯ মিনিট আগে