
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী থেকে ৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকাসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আটক ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। আজ সকাল ৭টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের রেগুলেটর এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশলাফুল ইসলাম সরকার।
আটক জেলেরা হচ্ছেন মুছাপুর ইউনিয়নের রাকিবুল হাসান (২২), মজিবুর রহমান বাদশা (২২), মো. শাকিল (২১), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহির ইসলাম (২৮), মো. ইউসুফ (২২) ও আবদুল মান্নান (৪২)।
অভিযান সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরসহ সব নদ-নদীতে ইলিশ মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। অভিযান সফল করতে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে রেগুলেটর এলাকায় ছোট ফেনী নদীতে মাছ ধরার সময় একটি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে বেলা দেড়টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী তাঁদের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে সতর্ক করেন।
কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশলাফুল ইসলাম সরকার বলেন, নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। এই দণ্ডের টাকা জমা দিয়ে তাঁরা ছাড়া পাবেন। আগামী দিনের জন্য তাঁদেরকে সতর্ক করা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে