
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার দেবীসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম পাশের বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। সে পৌর হাজীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম সেনবাগে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আঞ্জু মিয়াজী বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন মাদক কারবারি মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাঁদের নেতৃত্বে ছিলেন হারুন নামে এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় হারুন ও তাঁর সহযোগীরা ওই বাড়ির পাশে মাদক সেবন করছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁদের বাধা দিলে তাঁরা সেখান থেকে চলে যান।
পরে রাত ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল মাদক কারবারি আঞ্জু মিয়াজী বাড়িতে অতর্কিত হামলা চালান। একপর্যায়ে বাড়ির লোকজন প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাতসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে মাদক কারবারি হারুনও রয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আহত অবস্থায় হারুনকে আটক করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী মাদক কারবারিদের হামলায় ওই শিক্ষার্থী নিহত হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হারুন নামে একজনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
২ ঘণ্টা আগে