
নোয়াখালীর সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় মো. কামরুল হাসান ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
কামরুল হাসান ফাহিম চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাকির মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
শিশুর মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. শহিদুল্লাহ। তিনি বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। মৃগী রোগে তার মৃত্যু হতে পারে।
মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কামরুল হাসান ফাহিমের চাচা মো. সেকান্তর আলম বলেন, ফাহিম গতকাল সকালে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের সব শিক্ষক উপজেলা নির্বাচনসংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়।
প্রধান শিক্ষক সেকান্তর আলম আরও বলেন, বাড়িতে গিয়ে ফাহিম অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে বাইরে খেলাধুলা করছিল। এ সময় সে অচেতন হয়ে রাস্তায় পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের পরিবারের ধারণা, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৬ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে