
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যে নোয়াখালীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ১৫টি স্টল দেওয়া হয়। পরে বৃক্ষরোপণ, অংশীজনদের মাঝে চেক বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে শোভাযাত্রা এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
মেলার উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক। শেষে ৭৪ জন অংশীজনের মাঝে ১৮ লাখ ৭২ হাজার টাকা হস্তান্তর করা হয়।
পরিবেশে গাছের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গাছপালা ও সবুজায়ন মানুষের মনে প্রশান্তি আনে এবং মানসিক চাপ কমায়। একটি দেশের ২৫ শতাংশ গাছ থাকা প্রয়োজন, কিন্তু সে তুলনায় আমাদের দেশে গাছের হার অনেক কম। তাই প্রতিবছর সবাইকে একটি করে হলেও গাছের চারা রোপণের অনুরোধ জানান তাঁরা।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী নামের এক পর্যটক মারা গেছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ। নিহত ওই পর্যটক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছে
২১ মিনিট আগে
জ্যৈষ্ঠের তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে নাটোরের লালপুরে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এতে শ্রমজীবী মানুষসহ সাধারণ জনতা চরম ভোগান্তিতে পড়েছেন।
২৩ মিনিট আগে
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৭ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে