
নোয়াখালীতে কালবৈশাখীতে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় নির্দিষ্ট সময়ের প্রায় দুই ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেল আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন। এতে নির্দিষ্ট সময়ে ঢাকা পৌঁছাতে না পারায় বিপাকে পড়েন ট্রেনযাত্রীরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়। এ সময় জেলার বিভিন্ন স্থানে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে।
জানা গেছে, জেলার সোনাপুর স্টেশন থেকে মঙ্গলবার ভোর ৬টায় উপকূল এক্সপ্রেস ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়া কথা ছিল। কিন্তু হরিনারায়ণপুর স্টেশনে লাইনে গাছ পড়ে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি অপসারণ করলে প্রায় আধা ঘণ্টা পর ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে।
মাইজদী বসিরার দোকান ইমাম বাজারসংলগ্ন রেললাইনের ওপর গাছ অপসারণ করার পর ট্রেনটি সকাল ৮টার দিকে মাইজদী কোর্ট স্টেশন থেকে চৌমুহনীর উদ্দেশে ছেড়ে যায়।
কয়েকজন যাত্রী জানান, নির্দিষ্ট সময়ে ঢাকা পৌঁছার জন্য কিছু যাত্রী ট্রেন থেকে নেমে বাসে চলে গেছেন। তবে তাঁদের সংখ্যা খুব বেশি না। প্রাথমিকভাবে কিছুটা সময় বিলম্বিত হলেও পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ায় খুশি তাঁরা।
মাইজদী কোর্ট স্টেশনের স্টেশনমাস্টার কামরুজ্জামান বলেন, হরিনারায়ণপুর স্টেশনের কাছে লাইনের ওপর চারটি গাছ ভেঙে পড়ে। ভোর থেকেই রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ারের জন্য গাছ অপসারণের কাজ শুরু করেন। হরিনারায়ণপুর থেকে গাছ অপসারণের পর ৬টা ৩৫ মিনিটে সোনাপুর থেকে কোর্ট স্টেশনে এসে ৭টা ৫২ মিনিটে চৌমুহনীর উদ্দেশে ছেড়ে যায় উপকূল এক্সপ্রেস ট্রেন।
চৌমুহনী স্টেশনের স্টেশন অফিসার ফখরুল ইসলাম নোমান বলেন, ‘মাইজদী থেকে ৮টা ৪২ মিনিটে ট্রেনটি চৌমুহনী স্টেশনে আসে। এরই মধ্যে লাইন থেকে গাছগুলো অপসারণ করায় পাঁচ মিনিটের মধ্যে আমাদের স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। কন্ট্রোল রুম থেকে যতটুকু জানানো হয়েছে, আর কোথাও লাইনের ওপরে গাছ পড়েনি।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানের জন্মের পরও বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মামলা হওয়ার দুই মাসের...
১৮ মিনিট আগে
নিহতরা হলেন— প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক ছিলেন।
৩৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
২ ঘণ্টা আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর...
২ ঘণ্টা আগে