
বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নীলফামারীর সৈয়দপুরের হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে রওনা দিয়েছেন। প্রায় ৭০০ রিকশা-ভ্যানের বহরটির নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর জেলা বিএনপির নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিম। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর কামারপুকুর, চিকলী ও খিয়ার জুম্মা নামক স্থান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানগুলো।
সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার আজকের পত্রিকা’কে জানান, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে।
জেলা বিএনপির নেতা আব্দুল খালেক আজকের পত্রিকাকে জানান, ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। ৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে।
সৈয়দপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিম বলেন, বহরটি রংপুর সমাবেশস্থলে যাওয়ার পথে কোথাও বাধা এলে প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশে যোগ দেওয়ার মানসিকতা রয়েছে নেতা-কর্মীদের। ক্ষমতাসীন দলের পরিকল্পিত পরিবহন ধর্মঘট কোনো বাধাই সৃষ্টি করতে পারবে না। সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে। আজকের রংপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
এদিকে মহামাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলার দলীয় নেতা-কর্মীরা সৈয়দপুর-রংপুর মহাসড়ক ধরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও পায়ে হেঁটে যাচ্ছেন।
উল্লেখ্য, শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের আট জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৫ মিনিট আগে