
নীলফামারীর ডিমলায় চাকরি না পেয়ে স্নাতকসহ সব একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন শিক্ষার্থী যুবক বাদশা মিয়া (৩১)। আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে নিজের শিক্ষাজীবনে অর্জিত সব একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, বাদশা মিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের বাসিন্দা মহুবার রহমানের ছেলে। অভাবের সংসারে ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। ২০১৪ সালে তিনি নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তবে অর্থের অভাবে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি। বাদশা ২০০৭ সালে জিপিএ ৩.৯২ পেয়ে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০০৯ সালে জিপিএ ৪.০৮ পেয়ে বিজ্ঞান বিভাগে আলিম এবং ২০১৪ সালে পদার্থবিজ্ঞান বিভাগে জিপিএ ৪.০০ এর মধ্যে ২.৬৬ জিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বাদশা ভিডিওতে বলেন, ‘আসলে আমার ভাগ্যটাই খারাপ! কত মানুষ ভুয়া সার্টিফিকেট নিয়া করে খাচ্ছে। আর আমি এত সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সার্টিফিকেট অনুযায়ী চাকরির বয়স শেষ, এখন এগুলো রেখে লাভ কী? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’
বাদশা আরও বলেন, ‘আমার বাবা খেয়ে-না খেয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মা ও ছোট ভাই-বোনদের মুখের দিকে তাকাতে পারি না। বর্তমান সমাজে সবচেয়ে অসহায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেরা। এরা না পারে চাকরি জোটাতে, আবার অর্থের অভাবে না পারে ব্যবসা-বাণিজ্য করতে।’
বাদশার বাবা মহুবার রহমান জানান, চাকরির বয়সসীমা শেষ হওয়ায় বেশ কিছুদিন থেকে হতাশায় ভুগছিল বাদশা। দিনে দিনে হতাশা বেড়ে যাওয়ায় সে তার একাডেমিক সার্টিফিকেটগুলো কাউকে না জানিয়ে ছিঁড়ে ফেলেছে।

ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
৫ মিনিট আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের আলিপুর এলাকায় মেঘনা ফার্টিলাইজার লিমিটেড নামের একটি কারখানায় র্যাব-১০ ও উপজেলা প্রশাসনের অভিযানে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি বন্ধ করা হয়েছে।
৩৬ মিনিট আগে