
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশের ঝোপ থেকে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইসলামবাগ এলাকার চিনি মসজিদসংলগ্ন রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর-ঘেঁষা রেললাইনের পাশের ঝোপ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
আহত হৃদয় ইসলাম উপজেলার চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে। তিনি একটি হোটেলে তন্দুরি রুটি তৈরির কারিগর হিসেবে কাজ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
স্থানীয় বাসিন্দা মোছা. সাথী সরকার বলেন, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে তারা ঝোপের ভেতরে রক্তাক্ত অবস্থায় হৃদয়কে পড়ে থাকতে দেখেন। তাঁর গলা কাটা ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। তবে পুলিশ পৌঁছাতে কিছুটা সময় লাগায় স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর পকেটে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন।
হৃদয়ের শাশুড়ি মিনা বেগম বলেন, দেড় বছর আগে তাঁর মেয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। তাঁদের একটি ছোট সন্তান রয়েছে। গত শুক্রবার হৃদয় একই এলাকার মমতাজুল ও জাহাঙ্গীর নামে দুই পরিচিত ব্যক্তির সঙ্গে কাজের উদ্দেশ্যে নাটোরে গিয়েছিলেন। এরপর কীভাবে তিনি সৈয়দপুরে এলেন এবং কারা তাঁর ওপর হামলা চালাল, সে বিষয়ে তাঁদের কিছুই জানা নেই।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজিব বলেন, ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের গলা কাটা হয়েছে। এ ছাড়া তাঁর হাত ও পায়েও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ যেন এক সুরের সাম্রাজ্য! ঘরের মেঝেজুড়ে সাজানো সারি সারি বাদ্যযন্ত্রে বেজে ওঠে হরেক রকমের সুর। সেই সুর মন দোলায়, হৃদয় জুড়ায়। নাম না জানা শতাধিক বাদ্যযন্ত্রের সমাহারে ছোট্ট একটি ঘরই যেন বাংলার লোকসংস্কৃতির জীবন্ত জাদুঘর। আর এই সুরের রাজ্যের কারিগর তরুণ সুনির্মল দাস বাপী।
১৭ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে একই স্থানে ও একই সময়ে একাধিক মোটরসাইকেল থামিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পথচারীদের মারধর করে অন্তত ৮টি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় চার পথচারী গুরুতর আহত হয়েছেন...
২৮ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপী বেগম অবশেষে স্থায়ী ঠিকানা পেলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।
৩৬ মিনিট আগে