
নীলফামারীর জলঢাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম ধরা পড়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন আজকের পত্রিকাকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অন্য ডিলাররা যাতে এমন অনিয়মে জড়াতে না পারেন, এ ঘটনা তাঁদের জন্য সতর্কবার্তা।
জানা যায়, আজ সকাল থেকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজার পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি চলছিল। এ সময় স্থানীয় উপকারভোগীরা অভিযোগ করেন, নির্ধারিত মূল্যে চাল কিনলেও প্রতিটি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হয়। বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে গিয়ে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন ভোক্তাদের কার্ড অনুযায়ী চাল ওজন করে দেখেন। তাতে অনিয়মের সত্যতা মেলে। পরে অভিযুক্ত ডিলার ফরহাদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে ফরহাদ হোসেনের দাবি, ‘গুদাম থেকেই চাল ওজনে কম দেওয়া হয়েছে। আমরা কেবল কর্তৃপক্ষ থেকে যতটুকু পাচ্ছি, সেটুকুই বিতরণ করছি।’ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে খাদ্য কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘আমাদের পক্ষ থেকে চাল কম সরবরাহের কোনো সুযোগ নেই। নির্ধারিত পরিমাণ চাল যথাযথভাবে দেওয়া হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৪ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে