
নীলফামারীর সৈয়দপুরে কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত অন্তত ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্য বই) থেকে এ তথ্য মিলেছে। তবে প্রকৃত আহতের সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। কারণ অনেকে হাসপাতালের বদলে স্থানীয় চিকিৎসকের কাছে গেছেন।
আহতদের বেশির ভাগই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গরুর হাড় কাটতে গিয়ে নাজমুল হক (৪৪) নামের এক ব্যক্তির বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল চাপাতির কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাজমুল সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী হাটের সমসের আলীর ছেলে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই ও মাংস কাটতে গিয়ে মৌসুমি কিছু কসাই ও পরিবারের সদস্যরা হাতে-পায়ে ধারালো ছুরির আঘাতে আহত হন। তাঁদের মধ্যে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে ৩৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে শহরের কয়ানিজপাড়ার মাসুম মিয়া জানান, কাঠের গুঁড়িতে মাংস রেখে কাটার সময় পায়ে কোপ পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পায়ে সেলাই দেওয়া হয়েছে। চিরিরবন্দর উপজেলার চৌধুরী হাটের নাজমুল হক জানান, দুপুরে কোরবানি দেওয়ার পর গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত চাপাতির কোপে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসা নিতে হয়েছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাইয়ুল কবির আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন। তাঁরা সবাই কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকিদের কারও অবস্থাই গুরুতর নয় বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাড়া একই দিনে বিভিন্ন স্থানে মোটরসাইকেল, অটোরিকশা থেকে পড়ে গিয়ে ১৫ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
২৪ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ১০ মণ মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস বিক্রেতা আলী আকবর গাজীর দোকানে অভিযান...
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক...
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
১ ঘণ্টা আগে