
‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’—স্লোগানে নীলফামারীতে নানা আয়োজনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
আজ বুধবার সকালে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান এবং সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও মাছচাষি আফজাল হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম। আলোচনা সভা শেষে সফল তিন মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘তিস্তা সেচ খাল মাছ চাষের জন্য বিরাট ভূমিকা পালন করতে পারে। এই খালে মাছ চাষ করা হলে জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি মাছের স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও যেতে পারে। তিস্তা খালে মাছ চাষের জন্য স্থানীয়দের আগ্রহ রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।’
পরে নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য দেন আসাদুজ্জামান নূর।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম এতে বক্তব্য দেন।

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
২ ঘণ্টা আগে