নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ফেরিঘাটের পাশে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি একজন মৎস্যশিকারি।
নিহত মোতালিবের সঙ্গী মুজিবুর রহমান বলেন, আব্দুল মোতালিবসহ তাঁরা তিনজন ধনু নদে মাছ শিকারের জন্য ভোরবেলা ঈশ্বরগঞ্জ থেকে আসেন। এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে রওনা হয়ে মদন উপজেলার উচিতপুরে ফজরের নামাজ পড়েন। তারপর সেখান থেকে রওনা হয়ে সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে পৌঁছান। বড়শি ফেলে মাছ ধরার সময় ৯টার দিকে হঠাৎ অনেক বজ্রপাত শুরু হয়।
একপর্যায়ে বিকট বজ্রপাতের পর আব্দুল মোতালিবকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আব্দুল মোতালিবের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন খালিয়াজুরীর উদ্দেশে রওনা হয়েছেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে