দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কোরবানির পশুর হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। তিন দিনের টানা বৃষ্টির কারণে হাটগুলোয় গরু নিয়ে বিক্রেতারা এলেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই। এতে বিক্রেতা ও হাটের ইজারাদারেরাও পড়েছেন বিপাকে।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ পশুর হাট ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই গরু নিয়ে হাটে আসছেন অনেকেই, কিন্তু বৃষ্টির কারণে হাটে ব্যাপারী বা ক্রেতার উপস্থিতি কম। তিন দিন ধরে হওয়া বৃষ্টির কারণে পশুর হাটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ক্রেতা না থাকায় বিক্রেতারা হতাশ। যা-ও দু-একজন ক্রেতা আসছেন, তাঁরাও দরদাম করে না কিনেই ফিরে যাচ্ছেন।
সাইদুল রহমান নামের এক গরু বিক্রেতা বলেন, ‘আমি গরু নিয়ে বাজারে এসে বিপাকে পড়েছি; কারণ, ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে পাইকারেরা এখানে আসতেন, তাঁরা আজ বৃষ্টির কারণে আসতে পারেননি।’
মো. দুলাল মিয়া নামের আরেকজন বলেন, ‘আমি আমার চারটা গরু নিয়ে এসেছি, কিন্তু হাটে বেচাবিক্রি হইতাছে না। বৃষ্টির কারণে ক্রেতা কম থাকায় গরুর দামও বেশি উঠছে না।’
সাঈদ নামের এক ক্রেতা বলেন, বৃষ্টির কারণে গরু পছন্দ করতে পুরো বাজার ঘুরে দেখা সম্ভব হচ্ছে না, তাই গরু কেনা হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা এম এ জিন্নাহ বলেন, এটি একটি ঐতিহ্যবাহী হাট। প্রতিবছর বাইরে থেকে অনেক ব্যবসায়ী এখান থেকে গরু কিনে নিয়ে যান; বর্তমানে বৃষ্টির কারণে তাঁদের উপস্থিতি নেই।
শিবগঞ্জ গরু হাটের ইজারাদার মো. শাহ আলম বলেন, ‘আজকের এই হাটে আশা করেছিলাম, সাড়ে তিন থেকে চার লাখ টাকা আমাদের কালেকশন হবে; কিন্তু বৃষ্টির কারণে ক্রেতা-বিক্রেতা কম। তুলনামূলক গরুও কম উঠেছে। যদি আবহাওয়া ভালো থাকত, তাহলে আমাদের টার্গেট পূরণ হতো।’
উল্লেখ্য, দুর্গাপুরে এবার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২৫টি পশুর হাট বসবে বলে জানা গেছে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
২৬ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে