
নেত্রকোনার খালিয়াজুরীতে সম্প্রতি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটও পাননি এক ইউপি সদস্যপ্রার্থী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন তাহলে প্রার্থীর নিজের ভোটটি গেল কোথায়?
গত রোববার খালিয়াজুরীর চাকুয়া, কৃষ্ণপুর, নগর ও গাজীপুর এ চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নগর ইউপির ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করেন আশীষ সরকার। কিন্তু নির্বাচনে তিনি একটিও ভোট পাননি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কবীন্দ্র সরকার তালা প্রতীক নিয়ে ৩০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুদিন সরকার পেয়েছেন ২৯৪ ভোট। আর আশীষ সরকার টিউবওয়েল প্রতীক নিয়ে কোনো ভোটই পাননি। এই ওয়ার্ডে মোট বৈধ ভোট পড়েছে ৭৩৭টি। আর বাতিল হয়েছে ২২ ভোট।
এ বিষয়ে শূন্য ভোট পাওয়া প্রার্থী আশীষ সরকার বলেন, এই ঘটনার সঙ্গে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিষয় নেই। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আসলে আমার চাচাতো ভাই সুদিন সরকার প্রথমে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তাঁর নামে একটি মামলা থাকায় এলাকার সবাই বলাবলি করছিল, তাঁর (সুদিন সরকার) মনোনয়ন বাতিল হতে পারে। সেই কারণে আমি প্রার্থী হই। যেন শেষে আমাদের পরিবারে একজন প্রার্থী থাকে।
আশীষ সরকার বলেন, ‘আমার ভাই বাছাইয়ে টিকে যাওয়ায় আমার মনোনয়নের কি হলো সেটার আর খোঁজ নিইনি। ভাইকে পাশ করানোর জন্য মানুষের কাছে ভোট চেয়েছি। নিজের ভোটও ভাইকে দিয়েছি। তবে ভোট গণনার দিন জানলাম কেন্দ্র থেকে আমার নামও ডাকা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই দুই ভাইয়ের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। তাই তাঁরা দুজনেই বাছাইয়ে টিকে গেছেন। পারিবারিকভাবে তাঁরা হয়তো এক হয়ে একজনের জন্য ভোট চেয়েছেন। এখানে আমাদের কোনো দোষ নেই।’

রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় মো. হানিফসহ (৩০) আরও ২-৩ জন মিলে রড, কাঠ দিয়ে রাসেলকে এলোপাতাড়ি পেটায়। গুরুতর আহত রাসেলকে একপর্যায়ে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা।
১ মিনিট আগে
ভাইরাল ভিডিওতে আব্দুস সালামকে বলতে শোনা যায়, ‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদের ধরতে হবে। দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।’
৭ মিনিট আগে
সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা এবং উপস্থিতি গণনায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষে তালা দিয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
৪০ মিনিট আগে