
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শহরের একটি ঘরের দরজার ফাঁকে আটকে থাকা অবস্থায় মনির মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলা শহরের চানপুর রোডে একটি পরিত্যক্ত ঘরের দরজা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মনির মিয়া কলমাকান্দা শহরের পশ্চিম বাজার ড্রেইনপাড় এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, মনির ভবঘুরের মতো জীবন যাপন করতেন। পুরাতন জিনিসপত্র কুড়িয়ে সেগুলো বিক্রি করে চলতেন। মাঝেমধ্যে ছোটখাটো চুরিও করতেন। পাশাপাশি নেশার অভ্যাসও ছিল মনিরের।
পুলিশের ধারণা, রাতে ঘরে চুরি করতে গিয়েছিলেন মনির। দরজার ফাঁক দিয়ে ঢোকার সময় গলা আটকে যায়। শক্ত দরজা ভেঙে আর বের হতে পারেননি। এভাবেই দীর্ঘ সময় আটকে থেকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার রাত ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। এদিকে শহরের চানপুর রোডের যে বাড়ির দরজা থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়, ওই বাড়ির ভাড়াটিয়া সোমা রানী ঘরে তালা লাগিয়ে ২০ জানুয়ারি আটপাড়া উপজেলায় শুনই এলাকায় একটি বিয়েবাড়িতে রান্নার কাজে চলে যান। আজ মঙ্গলবার দুপুরে বাড়ি ফিরে এসে দেখেন পেছনের দরজার ফাঁকে আটকে আছে মনিরের লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দীক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে—চুরি করতেই ওই ঘরে ঢুকতে চেয়েছিলেন মনির। দরজায় ফাঁকে গলা আটকে দীর্ঘ সময় থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়াও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্রবন্দর কয়েক সপ্তাহ ধরে গভীর সংকটে পড়েছে। আইনি জটিলতা, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনিক পদক্ষেপের ক্ষোভে বন্দরের কার্যক্রম অচল হয়ে...
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে জমজমাটভাবে। ঘুম নেই প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। দিনরাত তাঁরা উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন
৩ ঘণ্টা আগে
বরিশালের ২১টি আসনে জাতীয় নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অস্থিরতা-সহিংসতা। একসময়ের ঘাঁটি বরিশাল বিভাগে বিএনপি এবার প্রধান প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে জামায়াতের প্রার্থীর সঙ্গে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদর ও কালিয়া উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আটজন। দিন যত ঘনাচ্ছে, ততই জমে উঠছে প্রচার। তবে আসনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট বেশি থাকায় সেসব ভোট টানতে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা।
৩ ঘণ্টা আগে