
নেত্রকোনার কেন্দুয়ায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযান টের পেয়ে তাঁদের সহযোগীরা পালিয়ে যান। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে মদন অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুই নেতাকে পরে থানায় করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিক দলের ধর্মবিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)।
স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকায় চলাচলকারী প্রতিটি বাস থেকে দলের নাম ভাঙিয়ে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয়দের কয়েকজন চাঁদাবাজির এমন তথ্য-প্রমাণের ভিডিও ফুটেজ ও ছবি পাশের মদন সেনা ক্যাম্পে পাঠান। পরে বুধবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। চাঁদা তোলার সময় হাতেনাতে ওই দুজনকে আটক করা হয়।
সেনা কর্মকর্তা মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, চাঁদাবাজি করার সময় ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজন সহযোগীর নাম জানিয়েছেন। ওই নামগুলো পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি আটক দুজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক দুজনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে না হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে অয়েল ট্যাংকার থেকে ডিজেল চুরি করে বিক্রির সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ। জব্দ করা জ্বালানির আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে